গাছুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
গাছুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের ২০২৬-২০২৭ মেয়াদের জন্য নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত ৩ মে আহ্বায়ক কমিটির তত্ত্বাবধানে সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে নির্বাচন সম্পন্ন হওয়ার পর সার্বিক পর্যালোচনার ভিত্তিতে এ কমিটির অনুমোদন ও ঘোষণা দেওয়া হয়।